Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 16, 2019

মেঘের ভেলা ২য় বর্ষ, ১৮ তম সংখ্যা/অসুখ/ অনন্যা দাশগুপ্ত


অসুখ
অনন্যা দাশগুপ্ত

সকলেরই দিন শুরু, রাত জাগা সমান নয় 

সমান নয় মনকেমন, কালযাপনতবু বেড়ে ওঠা আছে, হারানো আছেমাসে মাসে মনখারাপের বাহার আছে 

অসাড় হতে থাকা ডাকনাম ভুলে, একটা অবসন্ন মুহূর্ত স্বপ্নে আসা বা নেহাত এসে পড়া তাই অমূলক নয় 

গ্রীষ্মকাল আসতে দেরী, কত কাজ পড়ে আছে এদিকে শেষ চাকরির আশাটাও ফুরোল বলেদরখাস্তটাই লেখা হলো নাএদিকে মাস শেষ হতে চলল 

সকলের মতো করে বাঁচা বোধহয় হবে না কখনো 

অবসন্ন দুপুরে ফেলে আসা ক্লাসে গালে হাত দিয়ে বসা একটা জীবন মাঝেমাঝে আজও হাত ধরে চুপচাপ বসে  থাকেসুখে-অসুখে 

রাস্তায় রঙবদল হতে থাকে...

দিনবদল!!! হয় না
© copyright 2019 – All rights reserved


No comments:

Post a Comment

Recent Post

Post Top Ad

Your Ad Spot

সম্পাদকীয়