Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 16, 2019

মেঘের ভেলা ২য় বর্ষ, ১৮ তম সংখ্যা/ বাকিটা / নাদিরা আহমেদ


বাকিটা 
নাদিরা আহমেদ

এখনো ছায়ারা কথা বলে 
   পূর্ণিমার চাঁদের আলোতে
অরন্যানী তার গল্প সাজিয়ে 
    নদীকে ইশারায় ডাকে   
তবুও পেঁচাটির দীর্ঘ রাতে 
   শোনা যায় ব্যথার স্বর ,  
চাঁদও ভেসেছিল জোয়ারের টানে 
     শেষ বিকেলে.... নদী শরীরে
দেহজুড়ে বুনো জ্যোৎস্না দলের 
      লোহিত কণিকার গন্ধ   
অরণ্য হৃদয়ে রোদনের ডাক 
   পরাজিত অনুভূতি .....  
পাশ ফিরে চায় ; চাহনিতে প্রেম 
    রয়ে গেছে অজানায় ।।
© copyright 2019 – All rights reserved 



No comments:

Post a Comment

Recent Post

Post Top Ad

Your Ad Spot

সম্পাদকীয়