Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, May 5, 2019

একটু ভাবুন - বাসুদেব দাস


একটু ভাবুন
বাসুদেব দাস

   ট্রেনে যাচ্ছি, আমরা সব বন্ধু-বান্ধবীরা উদ্দেশ্য জয়েন্ট এন্ট্রান্স , অভিভাবকরাও আছেন পাশের কামরায় গল্পের সাথে ডুয়ার্সের রুপসুধা ও আবহাওয়ার পরিবর্তন টাকে জমিয়ে উপভোগ করছি এপ্রিলের প্রথম সপ্তাহ, রোদটা বেশ ফটফটে সাদা তবে খানিকটা ফুরফুরে ভোরে উঠে আসা, তাই বয়ে আনা রুটি , লুচি, বিস্কিট, চানাচুর গুলো কাড়াকাড়ির মধ্য দিয়ে সাবাড় করে যাচ্ছি হল্লা উঠছে মাঝে মাঝেই আমাদের মধ্য থেকে তখনই কামরার বাকিদের একটা সন্দেহবাদী চাহনি পড়ছে আমাদের উপর  সবেমাত্র H.S. শেষ , ওসব তোয়াক্কা করে কে ?! চলতে লাগলো আবার পিছনের সিটের নম্র-ভদ্র কাকুটা ঈষৎ হেসে কয়েকবার সাবধান ও করল কে শোনে !?  ঠাট্টা-ইয়ার্কি,  মারামারি , হাহাহা হাসি ক্রমেই মাত্রা ছাড়ালো আমাদের কাছে সুখানুভূতি যে অন্যদের মাথাব্যাথার কারন হচ্ছিলো , কুড়ি-পচিশ জনকে বোঝানো আমার সম্ভবও না  
       মিনিট পাঁচেক পর এক মধ্যবয়স্ক ভদ্রলোক আমাদের পাশে প্রায় সামান্য জায়গা চেয়ে নিয়েই বসলো আন্দাজে বয়স  পইষট্টি হবে হয়তো  সবাই কেমন যেন চুপ হয়ে গেলো  

   নম্র গলায় বললো , "তোমরা বলোতো পৃথিবীতে কে এমন আছে ,যার কথা প্রায় সব মানুষ শুনে চলে ?" 
        খানিক হেসে নিলো সবাই .... সবাই শোনে.. কে এমন !
   কেউ একজন বললো , প্রধানমন্ত্রী নরেন্দ মোদী অন্যজন বললো তা কেন হবে ওনার কথা ভারতে চলে , তাই হবে "ডোনাল্ড ট্রাম্প " আরও কয়েকটা বোকা বোকা উত্তর উঠেছিলো ওনার মুখাভঙ্গী দেখে বুঝলো সবাই, উত্তর জমেনি মোটেই ভাবছে  সবাই আগামী কালের Physics, Chemistry, Mathematics এর থেকে কঠিন কি এটা !?

   কিছুক্ষণ নির্বাক চলচ্চিত্র চলার পর , কয়েকজনের অনুনয়ে লোকটা আশ্বস্ত হয়ে বললো  , তবে শোনো - সে আর কেউই না, "Traffic Light " যার কথা ট্রাম্প মহাশয় বা মোদী মহাশয়কেও শুনতে হয় কখনো কখনো  
     আমার পাশের বন্ধু অবজ্ঞার সুরে বললো - কিইই... !
   ওর উদ্দেশ্যে এবার উনি বললেন; শোনো , নামে অনেক বড়ো হয়ো না , কাজ ই বড়ো যে আলসেমি ছাড়াই সর্বদা নিজের কাজ করে যায় সে ট্রাফিক লাইট তাই ও  অনুকরনীয় তোমাদের বয়স হয়তো হয়েছে খানিক , কাজ কর্মে পারদর্শী না হওয়া অবধি উড়তে যেয়ো না, মনে রেখো "কর্মহীন জ্ঞানী মুর্খের সমতুল "  
     সামনের স্টেশনে লোকটি ওনার ষাটোর্দ্ধ স্ত্রী কে নিয়ে নেমে গেলেন তখনও আমাদের অর্ধেক পথ বাকি কেউ কারোর মুখের দিকে তাকাচ্ছিলো না একটা হেয়বোধ জন্মে উঠলো সবার মাঝে এতক্ষন পরে ওই কামরার অভিভাবকদের গল্পগুজব কানে এল  
    পরদিন পরীক্ষাটা সবাই দিলাম তবুও মনটা পাহাড়ের ঢালের অস্পষ্ট কুয়াশার মতোই ভার হয়েই আছে





No comments:

Post a Comment

Recent Post

Post Top Ad

Your Ad Spot

সম্পাদকীয়